1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

মেসির অভিষেক রাঙানো গোলে জয় মায়ামির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

ইন্টার মায়ামি অভিষেক রাঙিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার দুর্দান্ত এক গোল করেছেন, মায়ামির ভরা গ্যালারি মাতিয়েছেন। সঙ্গে ইন্টার মায়ামিকে এনে দিয়েছেন বহুল প্রতীক্ষিত জয়ের স্বাদ।

মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে শনিবারের ম্যাচে ৯৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেছেন পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়া মেসি। তার ওই গোলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।

মায়ামি অভিষেকে বদলি নামবেন মেসি এই ধারণা আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচের ৫৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফুটবল ভক্তদের জন্য অপেক্ষার ওই সময় আসে। সঙ্গে মাঠে নামেন সের্গিও বুসকেটস।

মায়ামি তখন ১-০ গোলের লিডে ছিল। মেসি নেমেই তার ড্রিবলিং শো দেখান। তাতে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের ম্যাচে ফেরা থামেনি। ৬৫ মিনিটে গোল করে ১-১ সমতায় ফেরে আজুল।

মেসির ওপর চাপ বেড়ে যায়। শেষ দুই মাসে নয়টি ম্যাচ খেলেছে মায়ামি। জয় মাত্র দুটি। শেষ জয় দেড় মাস আগে। অর্থাৎ মেসির সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার পর জয়হীন দলটি। ছয় ম্যাচে জয়হীন মায়ামির ধারা আরও বাড়ার শঙ্কা।

শেষ পর্যন্ত গোল করে দলকে জিতিয়েছেন মেসি। ম্যাচের ৯৪ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পেয়ে যায় মায়ামি। মেসি ওই শট নেওয়া মানেই গোলের সুযোগ। হয়েছেও তাই। বার্সা, আর্জেন্টিনা, পিএসজির জার্সিতে যেসব দুর্দান্ত ফ্রি কিক তিনি বছরের পর বছর দেখিয়েছেন, মায়ামি অভিষেকে তা নতুন করে দেখালেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )