1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুবাদের সিরিজ জয়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এই জয়ে যুব ওয়ানডেতে সিরিজটা ৩-২ ব্যবধানে নিজেদের করল স্বাগতিকরা।

পুরো সিরিজটা হয়েছে দারুণ জমজমাট। প্রথম ম্যাচ বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকা জেতার পর দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ জিতে নেয়। তৃতীয় ম্যাচ জিতে প্রোটিয়ারা যুবারা ফের এগিয়ে গেলে চতুর্থ ম্যাচ নিজেদের করে বাংলাদেশ ফের সমতা ফেরায় সিরিজে। শেষ ম্যাচটা তাই অঘোষিত ফাইনালে রূপ নেয়। সেখানে জয় হলো বাংলাদেশের।

ম্যাচসেরা হয়েছেন আরিফুল। ব্যাটিংয়ে আগে বোলিংয়েও যিনি এক উইকেট নিয়েছিলেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সোমবার প্রোটিয়াদের দেওয়া ২১০ রানের লক্ষ্য ১৭ বল হাতে রেখে ছুঁয়েছে বাংলাদেশের যুবারা।

৮১ বলে ৭১ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা আরিফুল ইসলামের। ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। এ ছাড়া ওপেনার আদিল বিন সাদিক ৭০ বলে ৫৮ রান করেন ৭ চার ও ১ ছক্কায়।

লক্ষ্য তাড়ায় ৪৮ রানে ২ উইকেট হারালেও আদিল ও আরিফ মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ২৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৫ রান তুলে ফেলে স্বাগতিকরা। কিন্তু এরপর দ্রুতই ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি।

তবে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী ও রাফিউজ্জামান রাফি অস্টম উইকেটে আর কোনো বিপদ হতে দেননি। রাব্বী ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

প্রোটিয়াদের পক্ষে লিয়াম অ্যাল্ডার সর্বাধিক ৪টি ও হুয়ান জেমস ৩ উইকেট নেন।

সকালে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ। বোলাররা দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে বড় স্কোর করতে দেননি। ৪৯.৪ ওভারে ২১০ রানে অলআউট হয় অতিথিরা। ডেভিড টিগার সর্বোচ্চ ৬৩ রান করেন। তার ৮৯ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ৩টি।

এ ছাড়া হুয়ান জেমস ৫০ বলে ৩২, রিচার্ড সেলেটসোয়ানে ৪৭ বলে ২৭ ও শেষ দিকে লিয়াম অ্যাল্ডার ৮ বলে ২০ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার রাব্বী। এ ছাড়া ২টি করে উইকেট নেন রোহানাত বর্ষণ, রিজান হোসেন ও রাফি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )