1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

সিলেটে দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির হানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হানা দিল বৃষ্টি। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে আফগানিস্তান।

মোহাম্মদ নবি ও ইব্রাহীম জাদরান দু’জনেই অপরাজিত আছেন ১১ রানে। বাংলাদেশের হয়ে দুটো উইকেটই শিকার করেছেন পেসার তাসকিন আহমেদ। এর মধ্য দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে উইকেটের ফিফটি পূর্ণ করলেন তিনি।

সিলেটে প্রথম ওভারের চতুর্থ বলে ছক্কা হজম করলেও মাথা ঠাণ্ডা রেখে পরের ডেলিভারিতে দারুণভাবে কাবু করলেন রহমানউল্লাহ গুরবাজকে। শর্ট ডেলিভারিতে তেড়েফুঁড়ে খেলতে আসেন আফগান ওপেনার। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে হাওয়ায় ভেসে ওঠে। অন্যান্য ফিল্ডাররা ক্যাচ নিতে এগিয়ে আসলেও নিজের বলে নিজেই তা তালুবন্দী করেন তাসকিন। ফলে ৫ বলে ৮ রান করে ফেরেন গুরবাজ।

প্রথম ওভারে ৯ রানের পর দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন হাসান মাহমুদ। তৃতীয় ওভারে এসে জাজাইকে তুলে নেন তাসকিন। তার লাফিয়ে ওঠা ডেলিভারিতে খোঁচা মেরে নিজের উইকেট দিয়ে আসেন ৫ বলে ৪ রান করা জাজাই। এমন উড়ন্ত শুরুর পর পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রান দেয় বাংলাদেশ।

তাসকিন ছাড়াও দুই ওভার করে বোলিং করেন হাসান ও নাসুম আহমেদ। এক ওভারে ১২ রান দেন মুস্তাফিজুর রহমান। অষ্টম ওভারে সাকিব বোলিং করার মাত্র ২ বলের মাথায় হানা দেয় বৃষ্টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )