1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিদেশিদের কথায় ক্ষমতার বদল হবে না : হুইপ স্বপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, রাস্তা-ঘাট, ব্রীজ, স্কুল-কলেজ, মডেল মসজিদ, রাস্তাঘাটসহ বড় বড় মেগা প্রজেক্ট শেখ হাসিনার সরকারের আমলে সম্পন্ন হয়েছে। এখন মানুষ তার সুফল ভোগ করছে।

তিনি বলেন, আধুনিক বাংলাদেশের নির্মাতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই বিদেশিদের কথায় ক্ষমতার বদল হবে না। কারণ আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে বসে হয়নি, আওয়ামী লীগের জন্ম হয়েছে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত ঘামে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, গাবতলীতে ৭টি ইউনিয়নে মানুষ আওয়ামী লীগের প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। গাবতলীর প্রেক্ষাপট এখন বদলে গেছে। এখানে বিএনপির ঘাঁটি নয়, আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে।

বাংলার জনগণ আবারও নৌকায় ভোট দেবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ভোট চাইতে জনগণের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের এমপি রাগেবুল আহসান রিপু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের সদস্য এড. শফিকুল ইসলাম নাফরু ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )