1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

মাইলফলকের দ্বারপ্রান্তে তাসকিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন

সিলেটে শুক্রবার সন্ধ্যা ৬টায় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এদিকে, টাইগারদের জার্সিতে তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন টাইগার এই পেসারের।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৪৮ উইকেট শিকার করেছেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

এখন পর্যন্ত ১১৫ ম্যাচে সাকিব ১৩৬টি ও মুস্তাফিজ ৮৩ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন। ১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ৫২ ম্যাচের ৫০ ইনিংসে ১৩৪৯টি ডেলিভারিতে ৪৮ উইকেট শিকার করেছেন তিনি। তার বোলিং গড়- ২৮ দশমিক ১০। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )