1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে : এ. আরাফাত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত বলেন,‌ আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে আমি নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব। কড়াইল আদর্শনগর এলাকায় গ্যাস, পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। আপনাদের সাথে সমন্বয় করে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে সমাধান করব।

রবিবার বিকালে রাজধানীর কড়াইল আদর্শনগর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন মোহাম্মদ এ. আরাফাত।

মোহাম্মদ এ. আরাফাত বলেন,‌ আমরা যাই করি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )