1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের

সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর এবার ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে ব্যাটারদের ভুলগুলো শুধরে শুধু জয় নিয়েই ভাবছেন অধিনায়ক লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি মাঠে গড়াচ্ছে আজ। বাংলাদেশ সময় দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে সেরা প্রস্তুতির লক্ষ্যে আফগানদের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই অভিযানের প্রথম ম্যাচেই ধাক্কা খায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে বিবর্ণ ব্যাটিংয়ে পরাজয়কে সঙ্গী করে স্বাগতিকরা মাঠ ছেড়েছিল। এবার সিরিজ বাঁচানোর জন্য ঘুরে দাঁড়ানোর পালা টাইগারদের। তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে বাংলাদেশ।

যদিও অতিথিদের আগের দুই সিরিজের দুটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ম্যাচ হিসাব করলে বাংলাদেশ ও আফগানিস্তানের ১২ বারের দেখায় জয়ের পাল্লা খুব বেশি ভারী নয় লাল-সবুজের জার্সিধারীদের। বাংলাদেশের সাত জয়ের বিপরীতে আফগানরা জিতেছে পাঁচটিতে।

তামিম ইকবালের অবসর কাণ্ডের পর দলের দায়িত্ব পেয়েছেন সহ-অধিনায়ক লিটন দাস। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামীকালকের উইকেট কেমন হবে তা নিয়ে মন্তব্য করতে চাই না। কারণ নতুন দিন, নতুন চ্যালেঞ্জ। কী হবে না হবে এটা আগামীকাল দেখা যাবে।’

অক্টোবরে ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে হাই-স্কোরিং ম্যাচ হবে বলেই অনুমান। ৩০০-৩৫০ স্কোর হতে পারে নিয়মিত। এরআগে আফগানদের সঙ্গে বাজে পারফরম্যান্স লাল-সবুজের দলের জন্য বড় ধাক্কা কিনা- এমন প্রশ্নে লিটন উত্তর দিলেন ভিন্ন আঙ্গিকে।

‘ধাক্কা বলব না। এটাও বলবো না যে ৩০০-ই করা লাগবে। উইকেট যদি ৩৫০-৪০০ রানের থাকে, আমরা যদি ভালোভাবে সেট হই, তাহলে অবশ্যই হবে। উইকেট যদি ডিমান্ড করে আড়াইশ করতে হবে, তাহলে আমরা ওইটাই চেষ্টা করব।’

স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়ের বিপরীতে ফিফটি করা তাওহিদ হৃদয়ের প্রশংসার পাশাপাশি ধারাবাহিকতা দেখতে মরিয়া লিটন। বিষয়টি দলের জন্য ইতিবাচক বললেন।

‘যখন কোনো খেলোয়াড় পারফরম্যান্স করে, দলের জন্য তা খুব ভালো। চাই সে যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারে। আগামীকাল যদি ১০০ মারে, তাহলে অধিনায়ক হিসেবে আমার জন্য এরচেয়ে বড় পাওয়া থাকবে না। চাই যেন ওই জায়গায় (পাঁচ নম্বর পজিশন) ধারাবাহিকভাবে ভালো করতে পারে এবং বড় বড় রান করতে থাকে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )