1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

ঢাকায় পৌঁছেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা এসে পৌঁছেছেন। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমানটি অবতরণ করে। হল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় দশ ঘণ্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকা নামেন তিনি।

জানা গেছে, রাজধানীতে মোট ১১ ঘণ্টা থাকবেন আর্জেন্টাইন এ গোলরক্ষক। ঢাকায় মার্টিনেজ তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের।

মধ্যাহ্ন ভোজ শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সূচিও রয়েছে মার্টিনেজের সফরসূচিতে। বিকেল ৪টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে।

এর আগে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত  বলেন, ‘ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরে পৌনে এক ঘণ্টার জন্য যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছে সেই প্রতিষ্ঠানের অফিস পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।’

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )