1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বিএনপি: বাহাউদ্দিন নাছিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হবে জেনেই বিএনপি পালিয়ে বেড়ানোর পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মাদারীপুরে নিজ বাসভবনে পূজা উদ্‌যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে জনগণের ভোটে বিজয় হওয়ার সৎ সাহস বিএনপির নেই। তাই নির্বাচনকে সামনে রেখে এখন তারা নানান ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে।

শেখ হাসিনার আমলেই জঙ্গিবাদ নির্মূল সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ আজকে জঙ্গিদের অভয়ারণ্য থেকে মুক্তি পেয়েছে, এখন জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সম্পূর্ণ নির্মূল না হলেও অনেকটাই নিয়ন্ত্রণের পথে। এটাই হলো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে শেখ হাসিনার সাহসি নেতৃত্ব। যেখানে জঙ্গিবাদের কোনো জায়গা নেই।

বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনা টানা তিনবার ক্ষমতায় থাকায় দেশ এখন উন্নয়নের রোল মডেল। সারাবিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। ২০২৬ সালে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবো।

এ সময় মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, পূজা উদ্‌যাপন পরিষদের জেলা শাখার সভাপতি প্রাণতোষ মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কৃষ্ণ দে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )