1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ফাইনালে বাংলাদেশকে চান সুনীল ছেত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল প্রথম সেমিফাইনালে বাংলাদেশ-কুয়েত এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত-লেবানন মুখোমুখি হবে।

শেষ চারের লড়াইয়ে জিতবে কারা? দক্ষিণ এশিয়ার দুই দল টিকে আছে সেমিফাইনালে। বাংলাদেশ ও ভারত। এছাড়া আছে মধ্য প্রাচ্যের দুই দেশ। কারা খেলবে ফাইনাল? ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত ফাইনাল খেললে প্রতিপক্ষ হিসেবে চান বাংলাদেশকে।

সুনীল ছেত্রী বলেন, ‘সেমিফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করছে। কোনো দলই সহজ নয়। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো ফাইনালে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে চাই।’

বাংলাদেশ-ভারত ফুটবলীয় লড়াইয়ে প্রায়ই ভারত জেতে। তবে দুই দলের লড়াই বেশ কঠিন হয়। সুনীল ছেত্রী আরও বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বেশ ভালো ফুটবল খেলছে। আগের তুলনায় তারা অনেক উন্নতি করেছে।’

লেবানন ম্যাচ নিয়ে সুনীল ছেত্রী বলেন, ‘ম্যাচটা কঠিন হবে। তবে এই ম্যাচ জিতে আমরা ফাইনাল খেলতে চাই। আমরা প্রস্তুত আছি কঠিন ম্যাচটা খেলার জন্য।’

লেবাননকে কিছুদিন আগে ইন্টারকন্টিনেন্টাল কাপে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই ম্যাচটা বাড়তি প্রেরণা হয়েই থাকবে সুনীল ছেত্রীদের জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )