1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এখন নিশ্চয়ই মানুষ ফুটবল দেখবে: রাকিব হোসেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এবার তাদের লক্ষ্য ফাইনাল খেলা। তারপর ট্রফি হাতে নেওয়া। ২০০৯ সালে সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের বাধাই আর পাড়ি দিতে পারেনি বাংলাদেশ।

অতীতে ব্যর্থতার এই ইতিহাস ঝেড়ে ফেলে সাফল্যের নতুন সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে চাইছে বাংলাদেশ। নতুন এই বাংলাদেশের নতুন তারকা রাকিব হোসেন, শেখ মোরসালিনরা। তাদের নিয়ে নেটিজেনরা আলোচনায় মজেছেন।

দেশের ফুটবল নিয়ে মানুষের মধ্যে কেবল হতাশাই ছিল। তবে সেই হতাশা কাটিয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন তারা। স্বপ্ন দেখাচ্ছেন তরুণ রাকিব আর মোরসালিনরা।

রাকিব বললেন, ‘আমাদের মধ্যে অনেকেই ভালো ফুটবল খেলছে। মোরসালিন অসাধারণ একজন ফুটবলার। সে অনেক বড় তারকা হতে পারে। মাঠে তার সঙ্গে আমার খেলাটা দারুণ হয়। ক্লাবেও (বসুন্ধরা কিংস) আমরা একসঙ্গে খেলি।’

মোরসালিনও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘রাকিব ভাই দারুণ ফুটবলার। তাছাড়াও দলে আরও অনেকে ভালো ফুটবল খেলছেন। আমি ভাগ্যবান যে এমন ভালোমানের ফুটবলারদের সঙ্গে খেলতে পারছি।’ এতদিন জামাল ভূইয়া, তপু বর্মণ আর আনিসুর রহমান জিকোর নামই শোনা যেতো মানুষের মুখে মুখে। এবার থেকে রাকিব, মোরসালিন আর ফাহিমদের নামও শোনা যাবে সমর্থকদের মুখে।

একসময় ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে দর্শকদের মাঠে টানতেন, কাজী সালাউদ্দিন, শেখ মুহাম্মদ আসলাম, মোনেম মুন্না, কায়সার হামিদ, সাব্বিররা। বহু বছর বড় কোনো তারকা ছিল না ফুটবলে। রাকিব-মোরসালিনরা কী সেই অভাব পূরণ করতে পারবেন! রাকিব বলছেন, ‘এখন অনেকেই ভালো ফুটবল খেলছে। তাদের খেলা দেখতে মানুষ নিশ্চয়ই মাঠে আসবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )