1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডাকেটের দুই রানের আক্ষেপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৪১৬ রান করে গুটিয়ে যায় অস্ট্রেরিয়া। জবাবে ৪ উইকেটে ২৭৮ রান করে দ্বিতীয় দিন শেষ করে ইংল্যান্ড। তারা এখনও পিছিয়ে আছে ১৩৮ রানে। ক্রিজে থাকা হ্যারি ব্রুক ৪৫ ও বেন স্টোকস অপরাজিত আছেন ১৭ রানে।

৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া দিনের দ্বিতীয় ওভারে হারায় অ্যালেক্স কেয়ারিকে। ২২ রানে বিদায় নেন তিনি। আগের দিন পঞ্চাশোর্ধ ইনিংস খেলা স্মিথ এরপর পান সেঞ্চুরির দেখা; ১৬৯ বলে। এরপর আর টিকতে পারেননি বেশিক্ষণ। ১১০ রানে হারান উইকেট। পরবর্তীতে আর কেউ তেমন রান করতে পারেননি। কেবল ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স।

ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার ক্রলি ও ডাকেট। তাদের ৯১ রানের এই জুটি ভেঙে দেন ন্যাথান লায়ন। ক্রলি বিদায় নেন ৪৮ রানে। একপ্রান্তে ব্যাট করা ডাকেট ফিফটির দেখা পান ৮৪ বলে। তাকে সঙ্গ দিয়ে এগোতে থাকেন অলি পোপ। যদিও ৪২ রানে এসেই থামতে হয় তাকে। চারে ব্যাট করতে নেমে জো রুট এদিন ব্যর্থ হন। ১০ রান করে তিনি বিদায় নেন।

লড়তে থাকা ডাকেট যখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তখনই করে বসেন ভুল। জশ হেইজেলউডের শরীর তাক করা শর্ট বল পুল করে ফাইন লেগে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন তিনি। ৯৮ রানে হারান উইকেট। চাপে পড়া দলের হাল ধরেন ব্রুক ও স্টোকস। তারাই এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )