1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নির্বাচন সামনে রেখে বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস করার পায়তারা করছে: আমু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে কোন ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

তিনি আরো বলেন,  বিএনপি আন্দোলনের নামে দেশে আগুন সন্ত্রাস  শুরু করেছিল। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। মানুষ তা ভুলে যায়নি। নতুন করে বিএনপি দেশের আগুন সন্ত্রাস সন্ত্রাস চালানোর পায়তারা করছে।

আমির হোসেন আমু আজ বিকেলে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স¥ার্ট বাংলাদেশ বিনির্মানে লক্ষ্যে ঝালকাঠি জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে র্ভাচুয়ালী অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমাবেশে ঝালকাঠি বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, উপজেলা  সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য মানিক লাল ঘোষ ও তানিন তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের আহবায়ক এমরান হোসেন শুক্তি ও ঝালকাঠি সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আজগর আকাশ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ।

সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার ঘোষণা দেন এবং ঝালকাঠি যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকার  প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )