পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার ২ নং হারাগাছ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়ন পরিষদে ১২৭৫ জন অসহায় দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এবং রোববার ১৯৩৭ জন দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম,ট্যাগ অফিসার ও কাউনিয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,ইউপি সচিব মোস্তাক আহমেদ, ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য আদুরি বেগম,ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দিন মোহাম্মদ লাকু সহ সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।