1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

বড় ভাইয়ের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন যুবক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাইয়ের ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন একই এলাকার বশির আহাম্মদের ছেলে। অভিযুক্ত বড় ভাই রমজান আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চার ভাই ও ২ বোনের মধ্যে দেলোয়ার হোসেন সবার ছোট। কোনো ভাই তাদের মা-বাবাকে দেখাশোনা করেন না। সকালে খাওয়া দাওয়া নিয়ে মায়ের সঙ্গে রমজান আলীর ঝগড়া হয়। এক পর্যায়ে রমজান আলী ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করার চেষ্টা করলে দেলোয়ার হোসেন তাকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় দেলোয়ার লাঠি দিয়ে তাকে আঘাত করলে রমজানে তার গলায় ছুরিকাঘাত করেন। এতে দেলোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মালেকা বানু বলেন, সকালে তার সঙ্গে বড় ছেলে রমজান আলী ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় রমজান আলী ধারালো ছুরি হাতে তাকে আঘাত করার চেষ্টা করে। ঘটনাটি দেখে ঘর থেকে দৌড়ে এসে দেলোয়ার হোসেন রমজান আলীকে লাঠি দিয়ে বাড়ি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রমজান আলী দেলোয়ারকেও ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করলে সে লুটিয়ে পড়ে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রমজান আলীকে ঢালুয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )