1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

ঢাকায় দুইদিনের সফরে আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি জেনারেল পিয়েরে ল্যাকোক্স। চলতি বছরের শেষ দিকে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। ওই সম্মেলনের প্রস্তুতি সভায় অংশ নিতে ঢাকায় আসছেন তিনি।

আগামী ৫ ও ৬ ডিসেম্বর ঘানায় শান্তিরক্ষী দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। এতে জাতিসংঘের শান্তিরক্ষায় অংশগ্রহণ ও অর্থায়নকারী সদস্য দেশগুলোর মন্ত্রীরা যোগ দেবেন। এসব দেশের প্রতিনিধিরাই বাংলাদেশে প্রস্তুতি সভায় অংশ নেবেন। এটি রোববার ও সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ৪০ দেশের শান্তিরক্ষাবিষয়ক মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা ছাড়াও অন্য প্রতিনিধিরা অংশ নেবেন।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, প্রস্তুতি সভায় অংশগ্রহণ ছাড়াও প্রতিনিধিরা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। তাদের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাকোক্স এবং ব্যবস্থাপনা কৌশল নীতি ও মানদণ্ডবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার ঢাকায় এসেছেন আন্ডারসেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )