1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

পদ্মায় ৪৮ গরু নিয়ে ট্রলারডুবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৮টি গরু নিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ১৭টি গরু জীবিত উদ্ধার হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির পশুর হাটে বিক্রি করতে ১৫ জন ব্যবসায়ী যমুনা ও পদ্মা নদী দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়।

এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে গেছে।

চৌহালী উপজেলার মুরাদপুরের গরু ব্যবসায়ী মো. নূরুল ইসলাম জানান, খামারিদের কাছ থেকে ৪৮টি গরু কিনে তারা ১৫ জন ব্যবসায়ী নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে।

বাকিগুলো নদীতে ডুবে গেছে।

হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ নদীতে ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )