1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্বের সবচেয়ে কঠিন খাবার ‘পাথর ভাজি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

মানুষের বৈচিত্র্যময় খাদ্যাভাস নিয়ে নানা রকম খবর প্রায়ই দেখা যায়। এবার আলোচনায় এলো ‘পাথর ভাজি’ মতো খাবারের কথা। মূলত এটি চীনের হুবেই প্রদেশের ঐতিহ্যবাহী খাবার। এই খাবারকেই বিশ্বের সবচেয়ে কঠিন খাবার বলে। নুড়ি পাথরগুলোর সাথে মজাদার মশলা মিশিয়ে এটি ভাজি করা হয়। পরে চুষে এর ভেতরকার মশলাদার স্বাদটি উপভোগ করা হয়। খবর সিএনএনের।

নুড়ি পাথরের খাবারটি আঞ্চলিকভাবে ‘সুওডিউ’ নামে পরিচিত, যার অর্থ ‘চোষা ও ফেলে দেওয়া।’ সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাথর ভাজা নামক খাবারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। রাস্তার বিক্রেতারা কীভাবে এই অস্বাভাবিক খাবার রান্না করে তাও এই ভিডিওতে দেখানো হয়। ভিডিওতে দেখা যায়, রাঁধুনি নুড়ি পাথর ফ্রাই প্যানে নিয়ে তাতে মরিচ তেল ঢেলে দেন। পরবর্তী ধাপে পাথরগুলোর ওপর রসুনের সস ছিটিয়ে দেওয়া হয়। তারপর এতে রসুন, লবঙ্গ এবং কুচি করা মরিচ মিশিয়ে ভাজতে থাকেন।

রাঁধুনি জানান, ওই অঞ্চলে খাবারটি অনেকটা অ্যালকোহলের মতোই জনপ্রিয়। এক বক্স ভাজা নুড়ি পাথরের দাম প্রায় ১৬ ইউয়ান বা ২.৩০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪১ টাকা। ভিডিওতে দেখা যায়, একজন ক্রেতা দোকানদারকে জিজ্ঞেস করেন ‘আমি শেষ করার পর নুড়িগুলো কি তোমাকে ফেরত দিতে হবে?‘ প্রত্যুত্তরে দোকানদার বলেন, ‘এটি আপনি বাসায় নিয়ে যত্ন করে রেখে দিতে পারেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )