1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পরিচিতদের দেখে পিএসজিতে আসলেও মানিয়ে নিতে কষ্ট হয়েছে: মেসি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

হুট করেই পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ে খবরটা। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন, এটা সবার জন্যই ছিল চমকপ্রদ খবর। এমনকি আর্জেন্টাইন তারকার নিজের জন্যও। তিনিও দলবদলের মৌসুমের শেষদিকে এসে জানতে পারেন, বার্সার সঙ্গে তার চুক্তি নবায়নটা হচ্ছে না। তখন খুব অল্প সময়ের মধ্যেই মেসিকে নতুন ক্লাব খুঁজতে হয়। 

বার্সার হয়ে ক্যারিয়ারের পুরোটা সময় খেলা এই ফুটবলার বেছে নেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁকে। কেন? বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেটিই পরিষ্কার করেছেন মেসি। আর্জেন্টাইন তারকা জানান, বন্ধু ও পরিচিতজনদের ড্রেসিংরুমে দেখে মানিয়ে নেওয়া সহজ হবে ভেবেছিলেন তিনি; যদিও পরে সেটি হয়নি।

মেসি বলেন, ‘আমি প্যারিসে এসেছিলাম, কারণ ক্লাবটাকে পছন্দ করতাম। আমার বন্ধু ছিল, ড্রেসিংরুমে অনেকে পরিচিত ছিল। আমার কাছে ব্যাপারটা এমন ছিল, ক্লাব যেমনই হোক; আমি অন্য জায়গার চেয়ে এখানে সহজে মানিয়ে নিতে পারবো।’

‘যদিও মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল, আমি যেমন প্রত্যাশা করেছি তার চেয়ে অনেক কঠিন। ড্রেসিংরুমে পরিচিত লোক থাকার পরও, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন ছিল। দেরিতে এসেছিলাম, কোনো প্রাক মৌসুম ছিল না, নতুন সতীর্থ, শহর; শুরুতে আমার ও পরিবারের জন্য মানিয়ে নেওয়া ছিল বেশ কঠিন।’

পিএসজিতে শুরুর দিকে বেশ বড় সংবর্ধনা দিয়েই স্বাগত জানানো হয়েছিল মেসিকে। যদিও পরে সমর্থকদের কাছ থেকে শুনতে হয়ে দুয়োধ্বনি। পিএসজির সমর্থকদের এমন বদলে যাওয়া নিয়েও কথা বলেন মেসি।

তিনি বলেন, ‘শুরুতে খুব সুন্দরভাবে স্বাগত জানিয়েছিল তারা, কিন্তু পরে তাদের আচরণ বদলে যায়। যদিও আমার মনে হয় বেশির ভাগই শুরুর মতোই শেষ অবধি সমর্থন দিয়েছে। কিন্তু অনেক সমর্থকের সঙ্গেই সম্পর্কটা ভেঙে গিয়েছিল, যেটা আমি চাইনি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )