1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

রংপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

রংপুরে গরুর হাটে কেনা-বেচা জমে উঠেছে তবে দাম গত বছরের চেয়ে তুলনামূলক বেশি। বৃহস্পতিবার নগরীর গরুর হাট বুড়িরহাটে গরু ত্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে এমনটা জানা গেছে।

হাটে গিয়ে দেখা গেছে, ছোট আকারের গরু ৬০ থেকে ৮০ হাজার টাকা। মাঝারি আকারের গরু দেড় থেকে দুই লাখ টাকা। বড় গরুর দাম চাওয়া হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা। তবে ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি।

গঙ্গাচড়া উপজেলার হাকিম মিয়া হাটে দুটি গরু নিয়ে এসেছেন বিক্রির জন্য। বেলা দুইটার দিকে তিনি একটি গরু বিক্রি করেছেন ৭৫ হাজার টাকা। অন্য একটি গরু বড় সাইজের। ক্রেতারা দরদাম করে চলে যাচ্ছেন। তার আশা, এই হাটে তার দুটো গরুই বিক্রি হবে। তিনি দাবি করেন, গত বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে দাম কিছুটা বেড়েছে।

এদিকে ক্রেতারা মনে করছেন, গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি। রংপুর নগরীর মাহিপাড়ার রিংকু বলেন, গত হাটের চেয়ে এই হাটে গরুর দাম বেশি। তিনি একটি গরু কিনেছেন ৭৬ হাজার টাকায়। তিনি বলেন, গত বছর এই গরুর দাম ছিল ৬০ থেকে ৬৫ হাজার টাকা

নগরীর রবাটসনগঞ্জ এলাকার খামারি শফি মিয়া বলেন, গোখাদ্যসহ সব খাদ্যের দাম বেশি হওয়ায় এবার লাভ কম হবে। তবে তিনি আশা করছেন, তার গরু ভাল দামেই বিক্রি হবে।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে এই বিভাগের আট জেলায় দেড় লাখের বেশি খামারি সাড়ে ৪ লাখের বেশি গরু বাণিজ্যিকভাবে বিক্রির জন্য প্রস্তুত  করেছেন। এছাড়া ২ লাখের ওপর গৃহস্থ প্রায় ৯ লাখ গরু-খাসি বাজারে বিক্রি করার জন্য তৈরি করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )