1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

পলাতক যুদ্ধাপরাধী জলিল গাজী গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক যুদ্ধাপরাধী মো. আব্দুল জলিল গাজীকে (৭১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর দক্ষিণখান থানাধীন আইনুছবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তার জলিলের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, ও লুটপাটসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়। মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরার শ্যামনগর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী আব্দুল জলিল গাজীসহ অন্যান্য রাজাকারের সহায়তায় ক্যাম্প স্থাপন করে। জলিলের নেতৃত্বে রাজাকাররা গ্রামের সাধারণ মানুষকে ধরে নিয়ে পাকিস্তানি আর্মিদের বাংকার, বন্দিশালা, টর্চারসেল তৈরির কাজে বাধ্য করতো।

এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মামলা (নং-৪) দায়ের করা হয়। ওই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা না দেওয়ায় আদালত অভিযুক্তের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর পরপরই আত্মগোপনের জন্য তিনি নিজ এলাকা ছেড়ে ঢাকার দক্ষিণখান থানাধীন আইনুছবাগ এলাকায় চলে আসেন। গ্রেপ্তার এড়াতে তিনি নিয়মিত স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করতে থাকেন। এসময় পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি অন্যের মোবাইল ফোন ব্যবহার করতেন। আত্মগোপনে থাকাকালীন তিনি ছদ্মনাম ব্যবহার করতেন।

গ্রেপ্তার জলিলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )