1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

সারাদেশে কাঁচা সড়কের দৈর্ঘ্য ২ লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

সারা দেশের কাঁচা সড়কের দৈর্ঘ্য দুই লাখ ১২ হাজার ৬৫৩ কিলোমিটার। আর বর্তমানে সারাদেশে পাকা সড়কের দৈর্ঘ্য এক লাখ ৪০ হাজার ৬৯৯ কিলোমিটার।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

সরকারদলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে তাজুল ইসলাম জানান, ‘কাঁচা (মাটির) সড়ক পাকাকরণ একটি চলমান প্রক্রিয়া।

প্রয়োজনীয় অর্থ পেলে কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে কাঁচা সড়ক পাকা করা হচ্ছে। ’

সরকারি দলের সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকা শহরের জনসংখ্যা ২ কোটি ১০ লাখ। যারা সবাই ঢাকা ওয়াসার পরিষেবা গ্রহণ করেছে। তবে মিটারভিত্তিক গ্রাহক সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার।

তিনি আরও জানান, ঋতুভেদে রাজধানীতে দৈনিক পানির চাহিদা ২১০ থেকে ২৬০ কোটি লিটার। যার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করে থাকে। বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৭৫ থেকে ২৮০ কোটি লিটার।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )