1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

ডিমলায় কৃষি মেলার শুভ উদ্বোধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২১৩ জন দেখেছেন

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর ডিমলায় তিনদিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে ২০২২-২৩ অর্থ বছরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়  উপজেলা চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনদিন ব্যাপী এই কৃষি মেলার আয়োজন করে। বৈরী আবহাওয়ার কারণে একদিন বাড়িয়ে আগামী ২৫ জুন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে কৃষি মেলা আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফায়জুল বারী’র সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ। কৃষি মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল সদস্য বৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )