1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

রাসিক নির্বাচন: আগামী ৪ দিন মানতে হবে যেসব নির্দেশনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১০২ জন দেখেছেন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২১ জুন)।  এ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বিধি নিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।  সোমবার (১৯ জুন) রাতে আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান স্বাক্ষরিত নিষেধাজ্ঞার আদেশের কথা জানানো হয়।

আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ওই আদেশে বলা হয়েছে- সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর এলাকায় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ক্ষমতাবলে সিটি করপোরেশন এলাকার মধ্যে নির্বাচনের দুই দিন আগে অর্থাৎ ১৯ জুন মধ্যরাত থেকে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন দুদিন অর্থাৎ ২৩ জুন ভোর ৬টা পর্যন্ত সব বৈধ আগ্নেয়াস্ত্রধারী কর্তৃক সব ধরণের আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  তবে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫ ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।  এসব কেন্দ্রে নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে জানানো হয়েছে।

জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।  রাসিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কেন্দ্রে পুলিশ নিয়োগ করেছি।  এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬ থেকে ৭ জন, আর সাধারণ কেন্দ্রে পাঁচজন করে পুলিশ রাখা হবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যন্ত্রচালিত যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।  এই ক্ষেত্রে সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে পরবর্তী ৭২ ঘণ্টা এই শহরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২০ জুন দিনগত মধ্যরাত ১২টা থেকে ২১ জুন দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।

এছাড়া ১৯ জুন দিনগত মধ্যরাত ১২টা থেকে ২২ জুন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।  নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লিখিত যানবাহন ছাড়াও যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

তবে, নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।  নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য নির্বাচনকালীন উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

অন্যদিকে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )