1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

দেশের মানুষের উপর বিএনপির আস্থা নেই : মির্জা আজম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপি নেতারা হিংসার আগুনে পুড়ছে, তাই তারা দেশের উন্নয়ন দেখেও না দেখার ভান করছে আর বিভিন্ন স্থানে মিথ্যাচার করে বেড়াচ্ছে।

রবিবার জামালপুরের মেলান্দহ উপজেলা হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মির্জা আজম।

মির্জা আজম আরও বলেন, বিএনপি ভালো করেই জানে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার নৌকা প্রতীকের উপরই ভরসা রাখবে, জনগণ আবারও আওয়ামী লীগকেই রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। তাই দেশের মানুষের উপর বিএনপির এখন আস্থা নেই, এখন তারা জনগণের আস্থা না পেয়ে ক্ষমতায় আসতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।

হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শামসুজ্জামান সুরুজের সভাপতিত্বে যৌথ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম বাবু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )