1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন র‍্যাশফোর্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড ক্লাবটির সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হতে যাচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষ ইংল্যান্ডের তারকার সাপ্তাহিক বেতন দ্বিগুণ করতে চাওয়ায় এমন হতে যাচ্ছে।

রেড ডেভিলদের ২৫ বর্ষী তারকা র‌্যাশফোর্ড বর্তমানে সপ্তাহে ২ লাখ ইউরো বেতন পান। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সানের মতে, ক্লাবের নতুন প্রস্তাবে তিনি সপ্তাহে প্রায় ৩ লাখ ৭৫ হাজার ইউরো পাবেন যা তাকে ক্লাবের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে।

র‌্যাশফোর্ডের ওল্ড ট্রাফোর্ডে আরও এক মৌসুমে থাকার চুক্তি রয়েছে। ক্লাব নতুন করে তাকে আরও পাঁচ বছর রাখার জন্য চুক্তি করতে চায়। ফলে এ তারকার বছরে আরও ৮.৪ মিলিয়ন আয় করার সুযোগ তৈরি হয়েছে।

স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সাপ্তাহিক বেতন ৩লাখ ৭৫ হাজার ইউরো থেকে কমিয়ে ২ লাখে আনতে চায় ক্লাব কর্তৃপক্ষ। ইংলিশ জায়ান্টরা ডি গিয়ার সেই জায়গায় স্থানান্তরিত করতে চায় র‌্যাশফোর্ডকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )