1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

সাপের কামড়ে দেশে বছরে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা যায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

দেশে বছরে চার লাখ তিন হাজার মানুষকে সাপে কামড়ায়। এর মধ্যে সাত হাজারের কিছু বেশি মানুষের মৃত্যু হয়। সাপের কামড় এবং মৃত্যুর হার বেশি হওয়া সত্ত্বেও স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম তৈরি হয় না।

স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিটের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

২০২১ থেকে ২০২২ পর্যন্ত ৬৪ জেলায় হাসপাতালে সেবা নেওয়া রোগীর ওপরে এ জরিপ করা হয়েছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে, সমস্ত সাপের কামড়ের ঘটনার মধ্যে এক চতুর্থাংশ বিষাক্ত, যার ১০.৬ শতাংশ শারীরিক এবং ১.৯ শতাংশ মানসিক পক্ষাঘাত হয়ে যায়।

সর্পদংশনের পরে প্রতি হাজারে ২ জন মানুষের অঙ্গহানি ঘটে এবং ২-২৩ ভাগ মানুষ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা ভোগ করেন। সর্পদংশনের পরে শতকরা প্রায় ১০ ভাগ মানুষ দীর্ঘমেয়াদী অবসাদগ্রস্ততায় আক্রান্ত হন। প্রতিটি সর্পদংশনের কারণে চিকিৎসার জন্য দংশিত ব্যক্তির প্রায় ২০০০ টাকা ব্যয় হয়।

এই জরিপে আরও জানা গেছে, প্রতি বছর প্রায় ১৯ হাজার গৃহপালিত পশু সর্পদংশনে আক্রান্ত হয় এবং এর মধ্যে ২৫০০ গৃহপালিত পশু মারা যায়, ফলে প্রতি বছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )