1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কালোর পর হলুদ, এক ম্যাচে দুই জার্সির ব্রাজিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিয়াসকে সমর্থন জানিয়ে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যার অংশ ছিল গিনির বিপক্ষে ম্যাচটি। ম্যাচে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

স্পেনের মাটিতে বারবার বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস। সেই স্পেনের বার্সেলোনায় শনিবার রাতে প্রীতি ম্যাচে গিনিকে ৪-১এ হারিয়েছে ভিনির ব্রাজিল। সেলেসাওদের হয়ে একটি করে গোল করেছেন জোয়েলিন্তন, রদ্রিগো, এডের মিলিতাও এবং ভিনিসিয়াস জুনিয়র। চোটের কারণে দলে ছিলেন না তারকা ফরোয়ার্ড নেইমার।

কাতার বিশ্বকাপের পর গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পায়নি অন্তর্বর্তীকালীন কোচ র‌্যামোন মেনেজেসের দল। সেই ম্যাচে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।

ব্রাজিল সাধারণত হলুদ অথবা নীল রঙের জার্সিতে মাঠে নামে। কিন্তু আফ্রিকার দেশটির বিপক্ষে কালো রঙের জার্সি পরে মাঠে নেমেছিলেন ভিনিসিয়াস-মিলিতাও। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতেই কালো রঙের জার্সি পরে প্রীতি ম্যাচটি খেলেছেন তারা। দ্বিতীয়ার্ধে অবশ্য কালো জার্সি তুলে রেখে চেনা হলুদ জার্সিতেই খেলা শুরু করে ব্রাজিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )