1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শেখ হাসিনাকে পরাজিত করার মত শক্তি দেশে নেই : চিফ হুইপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, ‘ভোটের মাধ্যমে যতবার নির্বাচন হয়েছে, ততবারই আওয়ামী লীগের নৌকাই বারবার নির্বাচিত হয়েছে। তাই তারা জানে যদি ভোটের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে শেখ হাসিনাকে পরাজিত করার শক্তি দেশে নেই। শেখ হাসিনাকে পরাজিত করার মতো কোন দল বাংলাদেশে নেই। তাই তারা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেও নীল নকশা করা হচ্ছে।’

শনিবার সকালে মাদারীপুর জেলার শিবচরের সন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কোথা থেকে হবে তা কেউ বলতে পারবে না। ষড়যন্ত্র ঘরের মধ্যে থেকেও হতে পারে। ষড়যন্ত্র এলাকার মধ্যেও হতে পারে। তাদের হাতে অনেক কালো টাকা। বিএনপির লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিষ্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি শুরু করা হচ্ছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। তারা তাদের লোক ও কালো টাকা দিয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করবে।’

একই দিন চিফ হুইপ উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার ও রাজারচর পাঁচু হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিবচর ডায়াবেটিক সমিতি আয়োজিত ফ্রি ক্যাম্পিং এ যোগ দেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে চিফ হুইপ উপজেলা পরিষদ চত্বরে বিকল্প কর্মসংস্থাপনের আওতায় জেলেদের মাঝে ছাগল, বকনা বাছুর ও জাল বিতরণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সভায় যোগদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )