বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি মানবতার ফেরিওয়ালা জননেতা নির্মল রঞ্জন গুহ’র শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার ( ১৭ জুন) দুপুর ২ টায় দোহারে তাঁর সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক সহ স্থানীয় নেতৃবৃন্দ।