1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

কেটেছে অনিশ্চয়তা, সাফ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

এশিয়া কাপ ক্রিকেট নিয়ে জটিলতা আপাতত কেটে গেছে। হাইব্রিড পদ্ধতিতে পাকিস্তান শ্রীলঙ্কায় হবে এই আসর। বাকি ছিল সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে পাকিস্তানের খেলার বিষয়টি ছিল অনিশ্চিত। তবে এবার জানা গেছে সাফে খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তানের ফুটবল দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।

সূচি অনুযায়ী আগামী ২১ জুন পাকিস্তানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অস্থিরতা। বেশ কিছু দিন আগে পাকিস্তান ফুটবল ফেডারেশন অনুমতি চেয়েছিল সে দেশের পররাষ্ট্র এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। তবে দুই মন্ত্রণালয় এতো দিন অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

বৃহস্পতিবার প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। কর্নাটক ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ বলেছেন, ‘পাকিস্তান ফুটবল দল ১৮ জুন মরিশাস থেকে মুম্বাই আসবে। সে দিন রাতের বিমানেই বেঙ্গালুরু আসবে।’ পাকিস্তানের ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে বেঙ্গালুরু পুলিশ।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য মরিশাসে একটি চারদেশীয় প্রতিযোগিতা খেলতে গেছে পাকিস্তানের ফুটবল দল। সাফ সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু করবে তারা। গ্রুপ ‘এ’-তে তাদের পরের দু’টি ম্যাচ ২৪ জুন কুয়েত এবং ২৭ জুন নেপালের বিরুদ্ধে। এ বারের প্রতিযোগিতায় কুয়েত বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে অংশগ্রহণ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )