1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বর্ণবাদের বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে চরমভাবে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তাকে শুধু বানর বলাই নয়, তার মৃত্যু পর্যন্ত কামনা করেছিলেন ভ্যালেন্সিয়ার বর্ণবাদী সমর্থকরা। যে কারণে মাঠেই কেঁদে দিয়েছিলেন ভিনি।

ওই ঘটনার পর ফুঁসে ওঠে পুরো ফুটবল দুনিয়া। দেশে দেশে হয় প্রতিবাদ। বিশেষ করে ভিনিসিয়ুসের দেশ ব্রাজিলে। সেখানে তুমুল বিক্ষোভ হয় বর্ণবাদের বিপক্ষে। দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত এর বিপক্ষে কথা বলেছেন।

তবে, ব্রাজিল ফুটবল দল আরও একধাপ এগিয়ে। তারা সতীর্থ ভিনিসিয়ুসের পাশে থাকার ঘোষণা দিয়ে জানায়, বর্ণবাদবিরোধী দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবে তারা দুটি আফ্রিকান দেশের বিপক্ষে।

বর্ণবাদের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি পাওয়া স্পেনের মাটিতেই প্রথম ম্যাচটি খেলবে ব্রাজিল। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত দেড়টায় আফ্রিকান দেশ গিনির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়ার পর মরক্কোর বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে ২-১ গোলে হেরেছে ব্রাজিলিয়ানরা। এবার আরেক আফ্রিকান দেশ গিনির বিপক্ষে কী করেন তারা, সেটাই দেখার বিষয়।

অন্যদিকে গিনি আফ্রিকান নেশন্স কাপের কোয়ালিফায়ারে দুই ম্যাচ টানা জয়ের পরও মিশরের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। মিশর উঠে গেছে নেশন্স কাপে। সুতরাং, গিনিও আজ উজ্জীবিত হয়ে মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে।

তবে সবচেয়ে বড় বিষয়, এই ম্যাচে ব্রাজিলের নেতৃত্ব থাকবে ভিনিসিয়ুসের কাছে। ফিফার বর্ণবাদ বিরোধী লড়াইয়ের কমিটিতে এমনিতেই প্রধান নিয়োগ করা হয়েছে ভিনিকে। আজ বর্ণবাদের বিপক্ষে যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনার মাটিতে, সেখানে কেমন সাড়া পড়ে সেটাই দেখার।

আগামী ২০ জুন ব্রাজিল সেনেগালের বিপক্ষে অন্য বর্ণবাদ বিরোধী ম্যাচ খেলতে পর্তুগালের রাজধানী লিসবনে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )