1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইতিহাসের সেরা সাফল্যের খোঁজে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০৩ জন দেখেছেন

দ্বিপক্ষীয় সিরিজে ধারাবাহিক সাফল্য পেলেও বড় মঞ্চে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। একাধিকবার এশিয়া কাপের ফাইনাল খেলেছেন সাকিবরা। বিশ্বকাপ মঞ্চেও রয়েছে টুকটাক সাফল্য। কিন্তু কখনো শিরোপা উঁচিয়ে ধরা হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। তবে এবার তেমনই বড় কিছুর আশা করছেন টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আজ (শুক্রবার) মিরপুরে ব্রডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলছিলেন, ‘আমরা এশিয়া কাপের রোডম্যাপ তৈরি করছি। বাংলাদেশ দল নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে আছে। আমাদের কাছে এমন কিছু করার সেরা সুযোগ রয়েছে যা বাংলাদেশ আগে করেনি। অন্যান্য দলও আমাদের মতোই প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে তাই আমরা করবো।’

এদিক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ কিংবা হাসান মাহমুদ বা তাওহীদ হৃদয়রা রয়েছেন ফর্মের চূড়ায়। এর আগে হাথুরুর সময়েই অভিষেক হয়েছিল শান্ত-মিরাজের। যে কারণে কোচ বলছেন আস্থা অর্জনের কথা।

হাথুরু বলেন, ‘খুব সন্তোষজনক কারণ আপনি যখন কাউকে অভিষেক দেওয়ার কথা ভাবছেন, তখন আপনার তার প্রতি দৃষ্টি প্রয়োজন এবং অনেক কিছু বিবেচনায় নিতে হবে। আপনি আপনার বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আস্থা অর্জন করতে হবে যেখানে আমি স্বস্তি খুঁজে পাই।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )