1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

এশিয়া কাপের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৯৯ জন দেখেছেন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড মডেল’ প্রস্তাবে ভারত রাজি হওয়ায় এশিয়া কাপ নিয়ে জটিলতা কেটে গেছে।

টুর্নামেন্টের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি নয়টি ম্যাচ হবে শ্রীলংকায়।

বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, এশিয়া কাপ ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে।

ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ায় এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটেই হবে।

আসরে অংশ নিতে যাওয়া ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে সুযোগ পাবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

পিসিবির প্রস্তাব অনুসারে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে হওয়া গ্রুপ পর্বের এক ম্যাচে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হবে। এছাড়া শ্রীলংকা, বাংলাদেশ এবং আফগানিস্তানের একটি করে ম্যাচ হবে পাকিস্তানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )