1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

বোনাসের ১০ কোটির পুরোটাই ম্যানসিটি কর্মীদের দিলেন গার্দিওলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ম্যানচেস্টার সিটিকে গত ছয় মৌসুমে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়েছেন পেপ গার্দিওলা। সদ্যগত মৌসুমে দ্বিতীয় ইংলিশ দল হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়েছে গার্দিওলার দল। এমন অর্জনের পর বোনাসের সব অর্থই সিটির কর্মীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি কোচ। নিরাপত্তাকর্মী থেকে রিসেপশনিস্ট, সবাই পেয়েছেন গার্দিওলার বোনাস।

২০২২-২৩ মৌসুমের শেষদিকে আর্সেনালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লিগ টাইটেল, পরে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জেতে সিটিজেনবাহিনী। ইন্টার মিলানকে হারিয়ে পরে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবলের আশা পূর্ণ করেন গার্দিওলা।

চুক্তি অনুযায়ী লিগ শিরোপা জিতলে ছয় অঙ্কের বোনাস পান পেপ। ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর, কী পরিমাণ অর্থ পেপ বোনাস পাবেন সেটির সঠিক অঙ্ক জানা না গেলেও তা সাড়ে ৭ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১০ কোটি টাকার মতো হবে। নিজের এই বোনাসের সব অর্থই ম্যানসিটির কর্মীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন ৫২ বর্ষী কোচ।

ক্লাবটির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে রিসেপশনিস্ট এবং অন্যান্য প্রশাসনিক কর্মীরাও গার্দিওলার দেয়া বোনাসের ভাগ পেয়েছেন। এমন উদারতার জন্য ক্লাবটির কর্মীদের মধ্যে আগে থেকেই বেশ জনপ্রিয় তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )