1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শুরুতেই টাইগারদের আঘাতে বিধ্বস্ত আফগান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৩৬২ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশ অল আউট হলে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। আফগানদের হয়ে ব্যাটিংয়ে নামে ইব্রাহিম জাদরান ও আব্দুল মালিক। দ্বিতীয় ওভারের শেষ বলে শরিফুলের বলে কট বিহাইন্ড হতে পারতেন জাদরান। কিন্তু ক্যাচটি নিতে ব্যর্থ হন অধিনায়ক ও উইকেটরক্ষক লিটন দাস। এর পর নিজের ওভারে একটি রান আউটের সুযোগও মিস করেন তাসকিন আহমেদ।

স্লিপে থাকা নাজমুল হোসেন সহজেই নিতে পারতেন জাদরানের ক্যাচ। কিন্তু উইকেটরক্ষক লিটন ডান দিকে ঝাঁপিয়ে পড়েন এবং ব্যর্থ হন গ্লাভসবন্দি করতে। পরের ওভারের প্রথম বলেই দৌড়ে দুই রান নিতে গিয়েও আউট হতে পারতেন ওপেনার জাদরান। কিন্তু তাসকিন থ্রো ধরতে পারলেও ভাঙতে পারেননি স্টাম্প। ফলে পর পর দুই বলে জীবন ফিরে পান জাদরান।

জাদরান অবশ্য পরে ফিরেছেন। প্রথমবার জীবন ফিরে পাওয়া শরিফুলের বলেই আউট হন তিনি। এবার আর ক্যাচ নিতে ভুল করেননি লিটন। ১৭ বলে ৬ রান করে প্রথম ওপেনার সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন রহমতশাহ।

এর পরের ওভারেই বোলিংয়ে আসেন এবাদত হোসেন। এ ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আরেক আফগান ওপেনার আব্দুল মালিক। ২০ বলে ১৭ রান করেন তিনি। এর পর আউট হন রহমতশাহ। শুরুতেই তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চেষ্টায় টাইগাররা। আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )