1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি: একদিন আগেই শেষ বাংলাদেশ ম্যাচের টিকিট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে কম্বোডিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুন) স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এরইমধ্যে ম্যাচটির ভেন্যু অলিম্পিক স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। নমপেনের এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩০ হাজার।

কম্বোডিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দল জয় ভিন্ন কিছু ভাবছে না বলে জানিয়েছেন কাবরেরা। বুধবার (১৪ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেন, নিজেদের মাটিতে কম্বোডিয়া খুব ভালো প্রতিপক্ষ। তবে আগামী ম্যাচে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। এই ম্যাচটি সাফের আগে আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এ বছর আমাদের বেশ কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। বিশ্বকাপ বাছাই বেশ গুরুত্বপূর্ণ তবে এখন সবচেয়ে বেশি মনোযোগ সাফ টুর্নামেন্টে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।

এদিকে, কম্বোডিয়ার বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, কম্বোডিয়ায় বেশ কয়েকজন ভালো মানের ফুটবলার রয়েছে। আমরা তাদের বিপক্ষে ভালো খেলে জিততে চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )