1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মিরপুরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে চালকের আসনে টাইগাররা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছে বাংলাদেশের। প্রথম দিনে খেলা হয়েছে ৭৯ ওভার। প্রথম দিন ১১ ওভার কম খেলা হয়েছে। তবুও বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৬২ রান, ওভারপ্রতি ৪.৫৮ তুলেছে টাইগার বাহিনী। টেস্ট ক্রিকেটের প্রথম দিন এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ ৪ উইকেটে ৩৭৪ আসে চট্টগ্রামে, শ্রীলঙ্কার বিপক্ষে। আর মিরপুরে প্রথম দিন দলীয় সর্বোচ্চ স্কোর। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬১ রান এত দিন ছিল সবার ওপরে।

শান্তর শতক, জয়ের ফিফটির পর শেষ বিকেলে মুশফিক-মিরাজের দারুণ জুটিতে ম্যাচের নাটাই নিজেদের হাতে রেখে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত আছেন। প্রথম দুই সেশনে একটি করে উইকেট হারালেও একমাত্র তৃতীয় সেশনে বাংলাদেশ ৩ উইকেট হারায়। শান্ত সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংস খেলেন। ৭৬ রান করে সাজঘরে ফেরেন জয়। মুমিনুল ১৫ রান করলেও লিটন পেরোতে পারেননি দুই অঙ্কের ঘর (৯)।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার জাকির হোসেনকে হারিয়ে বড় একটা ধাক্কাও খায় টাইগাররা।  দ্বিতীয় উইকেটে শান্ত আর জয় মিলে সেই ধাক্কা সামলে উঠে পাল্টা আক্রমণ করে আফগান বোলারদের। শান্তর ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে সঙ্গ দেওয়া জয়ের ধীরস্থির টেস্ট ব্যাটিং যেন দিশেহারা করে তোলে আফগান বোলারদের। শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি আর জয়ও তুলে নেয় ফিফটি।

এরপর দলীয় ২১৮ রানে ১৩৭ বলে ৭৬ রান করে আউট হন জয়। তার বিদায়ের পর ক্রিজে এসে মুমিনুল হক। তবে সুবিধা করতে পারেননি তিনি। ২৫ বলে মাত্র ১৫ রান করে ফিরে যান সাজঘরে। এরপর ক্রিজে আসা মুশফিককে সঙ্গে নিয়ে খেলতে থাকেন শতক হাঁকানো শান্ত। তবে ১৫০ রান থেকে ৪ রান দূরে থাকতে কাটা পড়েন এই ব্যাটার। দলীয় ২৭১ রানে ১৭৫ বলে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান শান্ত।  শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক লিটন দাস। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ২৯০ রানে ১৫ বলে মাত্র ৯ রান করে ফিরে যান সাজঘরে। লিটনের উইকেট তুলে ম্যাচে ফিরে আফগানরা।

এরপর ক্রিজে আসা মেহেদি মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুশফিকুর রহিম। আফগান বোলারদের আর কোন সুযোগ না দিয়ে মিরাজকে সঙ্গে নিয়ে সাবলীলভাবে ব্যাট করতে থাকেন মুশফিক। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দিন শেষ করেন এই দুই ব্যাটার।  মুশফিক ৬৯ বলে ৪১ ও মিরাজ ৬৬ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন। আফগানিস্তানের পক্ষে নিজাত মাসুদ নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯ ওভারে ৩৬২/৫ (জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, মুশফিক ৪১*, লিটন ৯*, মিরাজ ৪৩*; ইয়ামিন ৭-১-৩২-০, মাসুদ ১৩-২-৬৭-২, করিম ১০-৩-৩২-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )