1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুরে আলী ইমাম দৃষ্টি (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গাছের সাথে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি (২৮) জেলার বিরামপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের ব্যবসায়ী মহসিন আলী রাজু’র (চশমা রাজু) বড় ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বিরামপুর উপজেলার পাটনচড়া আশ্রয়ণ প্রকল্পের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পরিবার জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর উপজেলার পাঠনচড়া যাওয়ার সময়। পাটনচড়া সুইসগেট সংলগ্ন এক বাইসাইকেল আরোহী মুখোমুখি আসলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী আলী ইমাম দৃষ্টি (২৮) গাছের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত দৃষ্টিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। অবস্থার অবনতি দেখে দৃষ্টির পরিবার ও আত্মীয়-স্বজনেরা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দৃষ্টি (২৮) রাত ১২টার দিকে মৃত্যুবরণ করেন। তবে বাইসাইকেল আরোহী সুস্থ আছেন।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )