1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

জয়-শান্তর জুটিতে ১০০ পেরোল বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় সংগ্রহ ৬ রান তুলতেই অভিষিক্ত নিজাত মাসুদের শিকারে পরিণত হন জাকির হাসান। এর পর জয়ের সঙ্গে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তার দুজন মিলে করেছেন ১১০ রানের জুটি।

 

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ ১১৬ রান। ক্রিজে আছেন মাহমুদুল জয় ৩৮ ও শান্ত ৬৪ রানে।

আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা। মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগানরা।

 

তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

 

এদিকে আফগানদের হয়ে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। একজন করিম জানাত, আরেকজন নিজাত মাসুদ। তারাও একাদশ সাজিয়েছে তিন পেসার দিয়ে। বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন করিম জানাত, আমির হামজা এবং ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন রহমত শাহ।

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )