1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

রংপুরে আ’লীগ কর্মী হত্যা, এবার ইউপি চেয়ারম্যানসহ ৪২ জন কারাগারে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর অনুষ্ঠানে স্লোগান দেওয়ার জেরে সোনা মিয়া (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় এবার ইউপি চেয়ারম্যানসহ ৪২ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক তানবীর আহমেদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, টেপামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কাউনিয়া কলেজের প্রভাষক মোহাম্মদ আবু ফেরদৌস হীরা, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  সাইফুল ইসলাম সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা মিলন, ফারুক ও ইউসুফ,  শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম এবং কাউনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুমসহ অন্যরা।
এর আগে গত ৫ জুন এই মামলায় এজাহারভুক্ত ১ নং আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক মীর আতাহার আলী বলেন, সোনা মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত ৪২ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )