1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

অবশেষে পাকিস্তানের হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে যেন আরেকটা ভারত-পাকিস্তান যুদ্ধ দেখে ফেলল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে না চাওয়া এবং তার জবাবে পিসিবির ভারত বিশ্বকাপ বয়কটের হুমকিতে টানা অনেকদিন ধরেই অস্থিরতা লেগে ছিল। যার কারণে ভেস্তে যেতে বসেছিল এবারের এশিয়া কাপ।

অবশেষে এশিয়া কাপ নিয়ে জটিলতার অবসান ঘটল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)

আগামী মঙ্গলবার খেলার ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। খবর ক্রিকেট পাকিস্তানের।

এর আগে ভারতের আপত্তি থাকায় তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তাতেও বাংলাদেশ-ভারতসহ অন্য দেশগুলোর সমর্থন না থাকায় সেই প্রস্তাব ভেস্তে যায়। এসিসি এবার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আমিরাতে নয়, পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপের সহযোগী আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বাইরে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার এক প্রতিবেদনে পিটিআই বলছে, পাকিস্তানের দেওয়া প্রস্তাব অনুসারে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ তাদের মাটিতে অনুষ্ঠিত হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানে হওয়া গ্রুপ পর্বের এক ম্যাচে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হবে। এছাড়া শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানেরও একটি করে ম্যাচ হবে পাকিস্তানে।

আগামী মঙ্গলবার এই বিষয়ে এসিসি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণের মাধ্যমে ভারতের মাটিতে হতে যাওয়া অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপে তাদের অংশগ্রহণে সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে তারা এশিয়া কাপ অন্য কোনো দেশে কিংবা তাদের ছাড়াই অনুষ্ঠিত হলে, বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আসছিল পাকিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )