1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

সৌদি পৌঁছেছেন ৭০২৫৬ হজযাত্রী, মৃত্যু ১০

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

এ বছর এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে ১০ জন মারা গেছেন। রবিবার (১১ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানানো হয়। সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৯০৬ জন।

এদিকে, হজে গিয়ে সর্বশেষ মো. মতিউর রহমান (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১০ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৮ জন এবং নারী দুজন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )