1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে দম্পতির আত্মহত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। আজ শনিবার বেলা ১২টায় বাড়ির শয়নঘরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী।

আত্মহননকারী দম্পতি হলেন সোহেল মণ্ডল (৩৮) ও তার স্ত্রী পারুল বিবি (৩৬)। সোহেল মণ্ডল পেশায় একজন দিনমজুর।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী ও স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

গোপীনাথপুর ইউপি সদস্য ও আলাদীপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক বলেন, শনিবার সকালে তারা স্বামী-স্ত্রী বাড়ির বাইরে এসে লোকজনের সঙ্গে গল্প করে ঘরে চলে যান। বেলা ১২টার দিকে খবর পাই সোহেল ও তার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে একই ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সেখানে ছুটে যাই। বাড়িতে গিয়ে দেখি দুটি মরদেহ ঝুলছে।

তবে কী কারণে ওই দম্পতি আত্মহত্যা করেছেন তৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )