1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সিলেট সিটি নির্বাচন: প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব উল আউয়াল।

শনিবার (১০ জুন) সকাল ১১ টায় নগরের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।

মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সাল কাদের এবং সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরু থেকে ৪২টি ওয়ার্ডের প্রার্থীদের বিভিন্ন অভিযোগ, অনুযোগ ও পরামর্শের জবাব দেন নির্বাচন কমিশন সচিব।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )