1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

চুক্তিতে না থাকলেও বিশ্বকাপে খেলবেন বোল্ট?

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় মুক্তি নিলেও ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে কিউইদের জার্সিতে আবারও দেখা যেতে পারে ট্রেন্ট বোল্টকে। অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে দলে নেওয়া হবে বলে জানিয়ে রাখলেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।

পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য গত অগাস্টে নিউজিল্যান্ডের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান বোল্ট। তার সিদ্ধান্তের পেছনে আরেকটি কারণ ছিল বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নির্বিঘ্নে খেলতে পারা। গত নভেম্বরের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ৩৩ বছর বয়সী পেসারকে। নিউজিল্যান্ডের ২০২৩-২৪ মৌসুমের চুক্তির প্রস্তাব যাদের দেওয়া হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয় বৃহস্পতিবার। অনুমিতভাবেই সেখানে নেই বোল্ট।

চুক্তি থেকে সরে দাঁড়ানোর সময় বোল্ট বলেছিলেন, সময় হলেই জাতীয় দলের হয়ে খেলবেন তিনি। আবার কবে তাকে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে, তা নিশ্চিত নয় এখনও। তবে ভারতে বিশ্বকাপে তাকে যে দেখা যাবে, সংবাদমাধ্যমকে তা অনেকটা নিশ্চিত করে দিলেন স্টেড।

‘সে ইঙ্গিত দিয়েছে যে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে। ওয়ানডেতে সে বিশ্বের সেরা বোলারদের একজন। কাজেই ইনজুরি না হলে, আমাদের বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।’

২০১৫ বিশ্বকাপে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বোল্ট। ২০১৯ আসরে নিয়েছিলেন ১০ ম্যাচে ১৭ উইকেট। বিশ্বকাপে তো বটেই, এমনকি মাঝেমধ্যে টেস্ট ক্রিকেটেও বোল্টকে দেখা যেতে পারে বলে জানালেন কোচ, ‘আমরা এখনও এটা নিয়ে কাজ করছি… তবে আলোচনা এখনও পর্যন্ত ইতিবাচক।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )