1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ক্রিকেট লিগে আজ চার ম্যাচে জমেছে লড়াই রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে জার্মানি: গোয়েন্দাপ্রধান ঢাকার যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে যুগান্তকারী আবিষ্কার, নোবেল পেলেন তিন বিজ্ঞানী সরকার বদলায়, শিক্ষকদের দলাদলি থেকে যায় অক্টোবর–ডিসেম্বরে দেশে কম বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা হরমুজ প্রণালিতে ফের তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে নৌপথের নিরাপত্তা শঙ্কা ৭,৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, শুরুতেই ইংল্যান্ডের চ্যালেঞ্জ

লালমনিরহাটে আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা এলাকায় একসারি চার পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ধারণা করছে আগুনের ভয়াল গ্রাসে নিঃস্ব হওয়া পরিবারের সদস্যরা।

মঙ্গলবার  (৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা কবিবাড়ি এলাকার মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হকের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে কালীগঞ্জ থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে তবে ততক্ষণে সব পুরে ছাই হয়ে যায়।

স্থানীয়বাসিন্দা ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রান্না ঘরের চুলায় সকালের নাস্তা তৈরির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে রক্ষিত নগদ অর্থ, বিয়ের স্বর্ণলংকার এবং আবাদি ধান, বাদাম, তামাক অন্যান্য জিনিষপত্রসহ আনুমানিক প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পরিবারের সদস্যরা জানায় সব পুড়ে যাওয়া এখন তারা নিঃস্ব এবং সম্বলহীন। আগুনে ঐ পরিবারের প্রয়োজনীয় সকল কাগজপত্র পুড়ে যায় বলে জানায় পরিবারের সদস্যরা।

কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং পরিবার গুলোর মাঝে শুকনো খাবারসহ কিছু বস্ত্র দিয়েছি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম বলেন, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটনা জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )