1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবিতে রংপুরে বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৭৪ জন দেখেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
সোমবার (৫ জুন) দুপুরে নগরীর বেতপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসানুল সরকার তুহিন,জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা  ওসিমুল বারি শিমু,যুবলীগ নেতা মাসুদ রানা বিপ্লব,  আশিক সোহেল, সোহেল আরমান, সাইদুল ইসলাম, টুটুল, শ্যামল গোস্বামী , আরমান প্রমুখ।
নেতৃবৃন্দ  অবিলম্বে শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )