1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার জগৎবেড় ইউনিয়নের কালিরহাট সীমান্তের মেইন পিলার ৮৫৭-নম্বর এর সাব পিলার-১৩ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী উপজেলার জগৎবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বাংলাদেশি গরু পারাপারকারীর একটি দল সীমান্তের মেইন পিলার ৮৫৭ দিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের মীররাপা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ব হয়ে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী। পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

রংপুর ৬১ (বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মাছুম সমকালকে জানান, বিএসএফর গুলিতে একজনের নিহতের খবর তারা শুনেছেন। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্থতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )