1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইংল্যান্ডে ২০০ স্ট্রাইক রেটে সাব্বিরের ডাবল সেঞ্চুরি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে তেমন কোনো চাপ নেই। তাই জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান খেলতে গেছেন ইংল্যান্ডে। দেশটির প্রথম বিভাগ ক্রিকেটে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১০১ বল খেলে ২০০ রান করে অপরাজিত ছিলেন এই হার্ডহিটার ব্যাটার। সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের দিনে ১৪৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তার দল অ্যাভালিও।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাব্বিরের ডাবল সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে অ্যাভেলি। ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাব্বির। এরপর পুরো ইনিংস শেষ করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

যুক্তরাজ্যের ক্লাবটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করা ব্যাটার তিনি। ডাবল সেঞ্চুরির পথে পা রাখতে সাব্বির ছক্কা হাঁকিয়েছেন ১২টি, চার মেরেছেন ১৭টি। এছাড়াও সাব্বিরের স্ট্রাইকরেটও চোখধাঁধানো। মারকুটে এই ব্যাটারের ব্যাটিং করেছেন প্রায় ২০০ স্ট্রাইকরেটে।

জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে যায় সুপার নোভা। দলটির হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার ব্যাটার মোজাম্মল সালমান। অ্যাভেলির হয়ে ৪টি উইকেট নেন টিপু, ২টি করে উইকেট নেন সাব্বির ও বিশ্বজিত সরকার। একটি উইকেট শিকার করেন কামরুল হাসান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )